ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

ভারতের কর্ণাটক রাজ্যে অন্তত ৪০০ মুসলিম পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়েছে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর কোগিলু গ্রামের ফকির কলোনি ও ওয়াসিম লেআউটে ২২ ডিসেম্বর ভোর ৪টায় উচ্ছেদ অভিযান চালায় বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড। প্রায় ২০০টি ঘর গুঁড়িয়ে দেয়ার ফলে শত শত পরিবার মাথা গোজার জায়গা হারিয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানাচ্ছেন, তারা দীর্ঘ ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। বৈধ আধার কার্ড ও ভোটার আইডি থাকা সত্ত্বেও কোনো নোটিশ ছাড়াই পুলিশ তাদের জোরপূর্বক উচ্ছেদ করেছে। অনেক পরিবার প্রয়োজনীয় নথিপত্র ও আসবাবপত্র সরানোর সুযোগও পাননি।
কর্ণাটকের এই ঘটনার প্রতিবাদে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন সোচ্চার হয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দুঃখজনক, কর্ণাটকের কংগ্রেস সরকারের অধীনে সংখ্যালঘুবিরোধী রাজনীতি বাস্তবায়িত হচ্ছে। কোনো সরকার ভয় ও পাশবিক শক্তির মাধ্যমে শাসন করলে সাংবিধানিক মূল্যবোধ ও মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত হয়।”
ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নিপীড়নের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে বিজেপি-শাসিত রাজ্যগুলোতে মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা ও উচ্ছেদ বেড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর

আপডেট সময় ১০:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫