ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

এবার ভারতপাকিস্তানসহ চার দেশের নাম উল্লেখ করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের ৮৩তম ধাপে এসব দেশের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলে জানিয়েছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

মুম্বাইয়ে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি স্পেন, পাকিস্তান, ভারত ও জার্মানির জনগণের সমর্থন ও সংহতির জন্য ধন্যবাদ জানানো হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ৮৩তম দফায় এই হামলা চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরায়েলের আশদোদে তেলের ডিপো, মোদিইন এলাকার সামরিক স্থাপনা এবং একটি মার্কিন সামরিক তথ্যকেন্দ্র। এছাড়া আরব আমিরাতের আলধাফরা ও কুয়েতের আলউদেইরি ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। এতে দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, মাল্টিওয়ারহেড প্রযুক্তি এবং ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে আইআরজিসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম

আপডেট সময় ১১:৩৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬