ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

‘১৯৭১ এর গণহত্যার বিচারে বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন রয়েছে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

এবার ভারত জানিয়েছে, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চালানো গণহত্যার বিচারে বাংলাদেশের দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে। শুক্রবার (২৮ মার্চ) এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান। 

রণধীর জয়সওয়াল বলেন, ১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তান যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, তা আমরা সবাই জানি। সে সময় লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা এবং নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়। ফলে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়। এই নৃশংসতা বিশ্ববিবেকের ভিত নাড়িয়ে দিয়েছিল। কিন্তু পাকিস্তান আজও তাদের এই অপরাধ অস্বীকার করে আসছে। ন্যায়বিচারের লড়াইয়ে আমরা বাংলাদেশের পাশে আছি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। রণধীর জয়সওয়াল আরও জানান, বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছিলেন। সেই চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের রূপরেখা তুলে ধরা হয়েছে।

জয়সওয়াল বলেন, বাংলাদেশে নতুন সরকার এসেছে। এই সরকারের শপথ অনুষ্ঠানে আমাদের লোকসভার স্পিকার গিয়েছিলেন। প্রধানমন্ত্রী তার মাধ্যমে একটি অভিনন্দনপত্র এবং সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা সংবলিত চিঠি পাঠিয়েছেন। দুই দেশের মধ্যে আলোচনা চলমান। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বৈচিত্র্যময় সম্পর্ক কেবল বজায় রাখতেই নয়, বরং একে আরও শক্তিশালী ও প্রসারিত করতে চাই। সূত্র: এনডিটিভি  

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

‘১৯৭১ এর গণহত্যার বিচারে বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন রয়েছে’

আপডেট সময় ১১:৪৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬