ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী বানিয়েছিলেন: বিএনপিকে পরওয়ার

মৌরিতানিয়ায় দুই শতাধিক হজযাত্রীদের নিয়ে বিমান বিধ্বস্ত, যা জানা যাচ্ছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১৬৯৭ বার পড়া হয়েছে

এবার মৌরিতানিয়ায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি করে অনেকে নানা পোস্টও করেছেন। এ বিষয়ে আসলেই কি ঘটেছে তা জানিয়েছে মৌরিতানিয়ার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ বিষয়ের প্রকৃত ঘটনা তুলে ধরা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, লোহিত সাগরের উপকূলে মৌরিতানিয়ার হজযাত্রীদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে- এমন একটি গুজব ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে মৌরিতানিয়া সরকার। মৌরিতানিয়ার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হজ পরিচালক আল ওয়ালি তাহা এক বিবৃতিতে স্পষ্ট করে বলেন, মৌরিতানিয়ার সব হজযাত্রী নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছেছেন। কোনো ধরনের দুর্ঘটনা বা সমস্যা ঘটেনি।

এদিকে মৌরিতানিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হজ মৌসুমে তারা তিনটি নির্ধারিত ফ্লাইটে হাজিদের সৌদি আরবে পাঠিয়েছে এবং সব ফ্লাইট নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। কোনো বিমান দুর্ঘটনা বা যাত্রীদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সংস্থাটি আরও জানায়, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবটি উসকানিমূলক ও বিভ্রান্তিকর এবং এ ধরনের ভুয়া তথ্য জনমনে অযথা উদ্বেগ সৃষ্টি করছে। সরকার ও বিমান সংস্থা উভয়েই জনগণকে দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে বিশ্বাস করার আহ্বান জানিয়েছে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেছে।

এর আগে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়, মৌরতানিয়া থেকে সৌদি আরবগামী হজযাত্রীদের বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, হজ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমির দিকে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত

মৌরিতানিয়ায় দুই শতাধিক হজযাত্রীদের নিয়ে বিমান বিধ্বস্ত, যা জানা যাচ্ছে

আপডেট সময় ০২:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫