ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ইন্দোনেশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৮২১ বার পড়া হয়েছে

এবার শর্তসাপেক্ষে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি বলেছে, তেল আবিব যদি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ইসরাইলকে স্বীকৃতি দিতে এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক।

বুধবার (২৮ মে) জাকার্তায় সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক বৈঠকে ইসরাইলের সঙ্গে শর্তসাপেক্ষে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কথা বলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি আরও বলেন, তার প্রত্যাশা, ফিলিস্তিনের স্বাধীনতা ও রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ব্যাপারে ফ্রান্স যে সিদ্ধান্ত নিয়েছে তা অব্যাহত রাখবে।

এক সংবাদ সম্মেলনে সুবিয়ান্তো বলেন, দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই প্রকৃত শান্তি অর্জনের একমাত্র উপায়। আমাদের অবশ্যই একটি সার্বভৌম দেশ হিসেবে ইসরাইলের অধিকার স্বীকার করতে হবে এবং এর নিশ্চয়তা দিতে হবে, যার প্রতি মনোযোগ দিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অধিকাংশ মুসলিম দেশের মতো ইন্দোনেশিয়ারও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। সুবিয়ান্তো বলেন,‘ইন্দোনেশিয়া স্পষ্ট করে জানিয়েছে, ইসরাইল ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইন্দোনেশিয়া ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত।’ইসরাইল রাষ্ট্রের সাথে ইন্দোনেশিয়া বরাবরই উন্মুক্ত কূটনৈতিক সম্পর্ক এড়িয়ে আসছে। পূর্ববর্তী প্রেসিডেন্ট জোকো উইদোদোর সরকার ইসরাইলের সাথে সীমিত যোগাযোগ বজায় রেখেছিল। তবে তা প্রধানত বাণিজ্যের ক্ষেত্রে।

এদিকে গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের জেরে ইসরাইলের বিরুদ্ধে ইন্দোনেশিয়াকে কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে। গত বছরের শুরুর দিকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটির সরকার। তথ্যসূত্র: রয়টার্স ও টাইমস অব ইসরাইল

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ইন্দোনেশিয়া

আপডেট সময় ০২:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫