ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী বানিয়েছিলেন: বিএনপিকে পরওয়ার শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট সংসদে ‘ঋণখেলাপি’ প্রসঙ্গ তুলে জামায়াত এমপির প্রশ্ন, যা বললেন স্পিকার মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ চাঁদাবাজিসহ নানা অভিযোগে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ইকরার আত্মহত্যা: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে যাহের আলভী

তুমি চরমভাবে পরাজিত: খামেনিকে বললেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৭০১ বার পড়া হয়েছে

এবার যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তবে তার এ হুঁশিয়ারিকে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি খামেনিকে উদ্দেশ্য করে বলেন, তুমি চরমভাবে পরাজিত হয়েছ। শনিবার (২৮ জুন) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইসরায়েলের ১২ দিনের হামলা এবং যুক্তরাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির মারাত্মক ক্ষতি হয়েছে। কিন্তু খামেনির মন্তব্যের সঙ্গে বাস্তবতার সংঘাত সৃষ্টি করেছে। তিনি বলেন, খামেনির এই মন্তব্য ইরানের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতার জন্য অশোভন।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তপ্ত সতর্কবাণীকে উপহাস করেছেন। খামেনি যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর এবং তেহরানের দাবি যে তারা ইসরায়েলের সাথে ‘যুদ্ধে জয়ী হয়েছে’ তা নিয়ে ট্রাম্প মন্তব্য করেন।

ট্রাম্প সাংবাদিকদের সাথে কথা বলার সময় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্তৃত বিবৃতিতে বলেন, ১২ দিনের ইসরায়েলি হামলা এবং ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমাবর্ষণের পর খামেনির মন্তব্য বাস্তবতাকে অস্বীকার করে। এ হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খামেনির এই মন্তব্য ইরানের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতার জন্য অশোভনীয় বলেও উল্লেখ করেন ট্রাম্প।

খামেনির উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তুমি একজন গভীর বিশ্বাসী ব্যক্তি। তোমার দেশে তুমি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তোমাকে সত্য বলতে হবে। তুমি পুরোপুরি পরাজিত হয়েছ। এর আগে যুদ্ধবিরতির পর দেওয়া প্রথম ভাষণে খামেনি বলেন, তেহরান কাতারে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করে আমেরিকার মুখে কঠিন চপোটাঘাত করেছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আরও হামলার বিরুদ্ধে সতর্ক করেন।

ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েল প্রথম দিকেই খামেনিকে হত্যার একটি পরিকল্পনা ওয়াশিংটনে পেশ করেছিল। কিন্তু তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি লেখেন, আমি জানতাম সে কোথায় লুকিয়ে ছিল, তবুও আমি এবং আমাদের সশস্ত্র বাহিনী তাকে হত্যা করিনি। আমি তাকে এক ভয়ানক ও লজ্জাজনক মৃত্যু থেকে বাঁচিয়েছি। তবে এজন্য খামেনিকে আমার ধন্যবাদ জানাতেও হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা

তুমি চরমভাবে পরাজিত: খামেনিকে বললেন ট্রাম্প

আপডেট সময় ০৬:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫