ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

হরমুজ ঘিরে নতুন করে বাড়ছে উত্তেজনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। ওমানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে কূটনৈতিক আলোচনা চললেও, ইরানের সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। তাদের স্পষ্ট বার্তা—ইরানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে কেবল তেহরানই।

রাজধানী তেহরানের বিভিন্ন সড়কে যুক্তরাষ্ট্রবিরোধী বার্তাসংবলিত বিলবোর্ডে উঠে এসেছে প্রতিশোধ ও আপসহীন অবস্থানের আহ্বান। এসব বার্তা ঘিরে সাধারণ মানুষের মধ্যেও যুক্তরাষ্ট্র ও কিছু উপসাগরীয় আরব দেশের প্রতি অসন্তোষ প্রকাশ পাচ্ছে।

এদিকে, ইরান সরকার জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই রয়েছে। হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি ওমানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরান সফর করলেও, সম্ভাব্য সমঝোতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে সংশয়।

স্থানীয়দের দাবি, কোনো বিদেশি শক্তি বা আঞ্চলিক দেশের চাপে নয়, হরমুজ প্রণালি ও দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ইরানের। ফলে কূটনৈতিক তৎপরতা চললেও, হরমুজকে ঘিরে উত্তেজনা আপাতত কমার কোনো ইঙ্গিত মিলছে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

হরমুজ ঘিরে নতুন করে বাড়ছে উত্তেজনা

আপডেট সময় ০৫:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬