ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ১ দিনেই নিহত ২০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

স্থানীয়দের নির্বাচন বর্জনের মধ্যেই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২০ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

প্রতিবেদনে দাবি করা হয়, রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন জয়েন্ট প্রটেস্ট অ্যাকশন কমিটির মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজির।

এনডিটিভির দাবি, চলতি বছরের ৫ জুন থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত পাকিস্তানি বাহিনীর অভিযানে ৮০ জনের প্রাণহানি ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে সড়কে মরদেহ পড়ে থাকতে এবং নিরাপত্তা বাহিনীর গুলির দৃশ্য দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে কাশ্মীরজুড়ে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ রাখার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সরবরাহও সীমিত করা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান বিধানসভা নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে কয়েকটি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে, আর বাকি আসনগুলোতে আগামী দিনগুলোতে ভোট হওয়ার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ১ দিনেই নিহত ২০

আপডেট সময় ০৫:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬