ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় মাদ্রাসার নামে টাকা তুলতে গিয়ে তিন খাদেম গণপিটুনির শিকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৩৩ বার পড়া হয়েছে

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার নামে অর্থ সংগ্রহ করতে গিয়ে তিন খাদেম গণপিটুনির শিকার হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাবনার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের মৃত আখতার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), মৃত হামজা প্রামানিকের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৬) এবং মৃত ফিরোজ হোসেনের ছেলে মো. মামুন হোসেন (২৩) ‘সিংড়া চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসা’র নামে রশিদ দিয়ে দোকান ও বাড়িতে বাড়িতে ঘুরে অর্থ সংগ্রহ করছিলেন।

স্থানীয়দের সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে একটি দোকানে আটকে রাখেন। পরে তাদের মাথার চুল কেটে গণপিটুনি দেন এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার টাকা জব্দ করা হয়।

খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নলডাঙ্গায় মাদ্রাসার নামে টাকা তুলতে গিয়ে তিন খাদেম গণপিটুনির শিকার

আপডেট সময় ০২:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫