ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়: হান্নান মাসউদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে

হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, ভারত বাংলাদেশের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। রোববার সন্ধ্যায় হাতিয়ার চানন্দী ইউনিয়নের সাইফুল মার্কেট এলাকায় ভূমিহীনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হান্নান মাসউদ বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ভারত শেষ ট্রাম্প কার্ড খেলছে, ভুয়া ধর্ষণ ঘটনার মাধ্যমে বাঙালি ও পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ তার এক ইঞ্চি জমিও ছাড়বে না। ভারতকে জবাব দিতে হবে এবং যারা মাটি কেড়ে নিতে চাইবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, “আমরা একাত্তরে পাকিস্তানিদের মোকাবিলা করেছি, এবারও ভারতীয়দের মোকাবিলা করতে পারব। আমাদের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতেও খাঁটি, কাউকে তা নিতে দেওয়া হবে না।”

সভায় হাতিয়া উপজেলার এনসিপি সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছুল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, শ্রমিক উইংয়ের নোয়াখালী জেলা সংগঠক ডা. আবুল হাশেম, বাগছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, যুবশক্তির প্রতিনিধি ইউসুফ রেজা, নুরে আলম রিপনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়: হান্নান মাসউদ

আপডেট সময় ১১:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫