ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

সিলেট সীমান্তে বিশেষ অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সীমান্তবর্তী নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার, প্রতাপপুর, সোনালীচেলা ও উৎমা বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভারতীয় স্মার্টফোন ডিসপ্লে, মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পিয়াজ, জিলেট ব্লেড, অলিভ ওয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান, শ্যাম্পু, টি-শার্ট, ট্রাউজার, লেডিস সোয়েটার ও শিং মাছসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এছাড়া সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে একটি নৌকাও আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা।

সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তবর্তী বিভিন্ন রুট দিয়ে ভারতীয় পণ্য অবৈধভাবে প্রবেশের প্রবণতা বেড়েই চলেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও সোনালীচেলা রুটে এসব পণ্য ঢোকার চেষ্টা হয়। তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে এবং আটককৃত মালামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ১১:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫