ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি

জামায়াত ইসলামী আন্দোলনকে ৩৫টি ও এনসিপিকে ৩০টি আসন দিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩২৭৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে জোট গঠন ও আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়েছে। জোটের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৩৫টি এবং এনসিপিকে ৩০টি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে নির্ধারিত সংখ্যার চেয়ে আরও আসন দাবি করছে এনসিপি—এমন তথ্য পাওয়া গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) একাধিক রাজনৈতিক সূত্র জানায়, নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী দলগুলোর মধ্যে সমঝোতার আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছিল। সেই আলোচনার ধারাবাহিকতায় জামায়াতের নেতৃত্বাধীন জোট কাঠামোয় আসন বণ্টনের একটি প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

সূত্রগুলো বলছে, শক্তিশালী সাংগঠনিক অবস্থান ও সম্ভাব্য বিজয়ী আসনের হিসাব বিবেচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৩৫টি আসন এবং এনসিপিকে ৩০টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে এনসিপির পক্ষ থেকে আরও কিছু আসনে ছাড় চাওয়া হয়েছে, যা নিয়ে আলোচনা এখনো চলছে।

জোটসংশ্লিষ্ট এক নেতা জানান, নির্বাচনে সর্বোচ্চ আসনে বিজয়ের লক্ষ্যেই আসন সমঝোতা করা হচ্ছে। বাস্তবতা ও মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আসন বণ্টনে সামান্য পরিবর্তন আসতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

জামায়াত ইসলামী আন্দোলনকে ৩৫টি ও এনসিপিকে ৩০টি আসন দিল

আপডেট সময় ০৩:৫৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫