ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের

শাহবাগে সংঘর্ষ: নারী শিক্ষার্থীর ওপর হামলার বিচার দাবি ছাত্রশিবির নেতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসপ্রাপ্তি ও মুক্তির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে গণতান্ত্রিক ছাত্রজোট ও শাহবাগবিরোধী ঐক্য। বুধবার (২৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের সময় গণতান্ত্রিক ছাত্রজোটের এক নারী সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে শাহবাগবিরোধীদের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এস এম ফরহাদ দাবি করেন, “চট্টগ্রামে নারীর ওপর আক্রমণকারীকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে অগণতান্ত্রিক কোনো আচরণ মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “কোনো নারীকে রাজনৈতিক মতপার্থক্যের কারণে আক্রমণ করার মানসিকতা ন্যক্কারজনক। এ ধরনের হামলা আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য হুমকি।”

ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান

শাহবাগে সংঘর্ষ: নারী শিক্ষার্থীর ওপর হামলার বিচার দাবি ছাত্রশিবির নেতার

আপডেট সময় ০৬:১৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫