ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহিত সাগরের জাহাজে ফি বসাচ্ছে হুথিরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ফি আদায়ের পরিকল্পনা করছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এমন অভিযোগ তুলেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মোআম্মার আল-ইরিয়ানি দাবি করেছেন, ইরানের সহায়তায় এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে। তার ভাষায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটকে হুথিদের সামরিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের স্থায়ী অর্থায়নের উৎসে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, সম্প্রতি পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসির বিশেষজ্ঞ ও উপদেষ্টারা এই প্রকল্পের প্রযুক্তিগত ও প্রশাসনিক কাঠামো তৈরিতে সরাসরি সহায়তা করছেন।

আল-ইরিয়ানির দাবি, পরিকল্পনার অংশ হিসেবে একটি পৃথক সংস্থা গঠন করা হতে পারে, যার মাধ্যমে আন্তর্জাতিক শিপিং কোম্পানি ও বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ আদায় করা হবে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানিবাহী জাহাজ চলাচল করে। বিশেষ করে হরমুজ প্রণালিতে উত্তেজনা বেড়ে যাওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালির গুরুত্ব আরও বেড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরের জাহাজে ফি বসাচ্ছে হুথিরা

আপডেট সময় ০৬:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬