ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

শিক্ষার্থীদের ওপর গুলির জবাব দেবেন মোদি-শাহ: প্রিয়াঙ্কা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ভারতের লোকসভায় নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপ নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল-২০২৬ নিয়ে আলোচনায় তিনি প্রশ্ন তোলেন— আন্দোলনরত শিক্ষার্থীরা কি সন্ত্রাসী ছিল, যে তাদের ওপর লাঠিচার্জ, পেলেট গান ও অস্ত্র ব্যবহার করা হয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ ঘটনার জবাব দিতে হবে বলেও দাবি করেন তিনি।

প্রিয়াঙ্কার অভিযোগ, শিক্ষার্থীদের উদ্বেগের সমাধান না করে সরকার গণতান্ত্রিক আন্দোলনের জবাব দিয়েছে বলপ্রয়োগের মাধ্যমে। তার ভাষায়, ক্যামেরার কোণ বদলে নয়, হৃদয়ের দৃষ্টিভঙ্গি বদলালেই তরুণদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। তিনি আরও দাবি করেন, গত এক দশকে ১৫২টি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে, কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালও শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের নিন্দা জানান। লোকসভায় তিনি এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যার আগে লেখা চিঠি পড়ে শোনান এবং বলেন, শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের রাষ্ট্রের শত্রু হিসেবে দেখার প্রবণতা বন্ধ করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

শিক্ষার্থীদের ওপর গুলির জবাব দেবেন মোদি-শাহ: প্রিয়াঙ্কা

আপডেট সময় ০৬:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬