ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন ভেনেজুয়েলার মজুদ ৬৫০০ কোটি ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন নেপালের বন্যায় ভারতের জন্যও বড় সতর্কবার্তা ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া এবার অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি সংসদে হাসনাতের বক্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা যুদ্ধে ‘শেষ উপায়’ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর দেশে ফিরলেন টাইগাররা

মক্কা চুক্তিতে বাংলাদেশ: ইতিবাচক প্রতিক্রিয়া পাকিস্তানের, ভারত বলল ‘নজর রাখছি’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ‘দ্য হিন্দু’র এক সাংবাদিক বাংলাদেশের আগ্রহ নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে—এমন সব আঞ্চলিক পরিস্থিতির ওপর তারা সার্বক্ষণিক নজর রাখছেন।

তিনি বলেন, ‘দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা গ্রহণ করি।’

এর আগে জাতীয় সংসদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে যুক্ত হওয়ার প্রস্তাব এলে ঢাকা তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। তার ভাষায়, এটি ‘ইসলামি পরিবারের’ অভ্যন্তরীণ বিষয় এবং এতে যোগ দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও মধ্যপ্রাচ্যকেন্দ্রিক নিরাপত্তা কাঠামোয় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিলেন।

বাংলাদেশের এমন বক্তব্যের পরই ভারতের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এলো।

এদিকে, বাংলাদেশের আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে চুক্তিটির অন্যতম উদ্যোক্তা পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগ্রহ জানালে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যার লক্ষ্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে একই ব্রিফিংয়ে বাংলাদেশের রংপুরে এক শিক্ষক ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সওয়াল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব দেশটির সরকারের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

মক্কা চুক্তিতে বাংলাদেশ: ইতিবাচক প্রতিক্রিয়া পাকিস্তানের, ভারত বলল ‘নজর রাখছি’

আপডেট সময় ১০:৩১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬