ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ বিএনপির এমপির গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ: আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

সপরিবারে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ পালন শেষে নভেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপির একাধিক ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

ওই ব্যক্তিদের বরাতে জানা গেছে, তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ২০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। ওমরাহ পালন শেষে লন্ডনে ফিরে সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তিনি (তারেক রহমান) দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে, ব্রিটেনে অবস্থানরত বিএনপির একাধিক নেতা তারেক রহমানের সঙ্গে ওমরাহ করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও পরিবারের সদস্যদের বাইরে একই ফ্লাইটে আর কারা যাচ্ছেন, সেই তালিকা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

এর আগে, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সে সময় খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। তার পূর্বে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার

সপরিবারে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫