ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা শেখ হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

জেল থেকেই নেতৃত্ব দিতে চান ইমরান: দাবি সানাউল্লাহর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগার থেকেই আন্দোলনের নেতৃত্ব দিতে চান। শুক্রবার (২৮ নভেম্বর) সামা টিভির অনুষ্ঠান ‘মেরে সওয়াল উইথ আবসার আলম (আবসার আলমের সঙ্গে আমার প্রশ্ন)’- তে সানাউল্লাহ বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা সবসময়ই লং মার্চ এবং অস্থিরতা বাড়ানোর ডাক দিয়ে এসেছেন।’

ইমরান খানকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘তিনি চার বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তখন কোনো সংলাপে যেতে চাননি। এখনো তিনি বিরোধীদের সঙ্গে আলোচনার বিরুদ্ধে অবস্থান নিয়ে আছেন।’ সানাউল্লাহ জানান, কারা কর্তৃপক্ষ বলেছে, পিটিআই প্রতিষ্ঠাতার স্বাস্থ্যের অবস্থা ভালো।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) বেসরকারিকরণ ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সরকার পিআইএ বেসরকারিকরণে মনোযোগী। প্রধানমন্ত্রী কঠোর পরিশ্রম করছেন। পাকিস্তান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসবে।’ এদিকে, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একাধিক সূত্র জানিয়েছে, ইমরান খানকে আদিয়ালা কারাগারে নির্যাতন করা হচ্ছে এবং প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে।

তারা দাবি করেছে, তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এবং কঠোরভাবে বন্দি করে রাখা হয়েছে। পরিবারের সদস্য বা আইনজীবীদের সাথে তার কোনো অর্থবহ যোগাযোগ নেই বলেও অভিযোগ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম

জেল থেকেই নেতৃত্ব দিতে চান ইমরান: দাবি সানাউল্লাহর

আপডেট সময় ১১:২৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫