ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

দ্বিতীয়বার বিয়ে করলেই ১০ বছরের জেল!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৩২৩ বার পড়া হয়েছে

এবার ভারতের আসাম রাজ্য বহুবিবাহকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ও অপরাধ হিসেবে ঘোষণা করে আইন প্রণয়নের পথে এক ধাপ এগিয়ে গেল। মঙ্গলবার (২৫ নভেম্বর) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিধানসভায় ‘আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ উত্থাপন করেন, যেখানে বহুবিবাহকে সরাসরি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিল পাস হলে প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করলে কঠোর শাস্তির বিধান কার্যকর হবে।

স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে মুখ্যমন্ত্রী এই বিলটি পেশ করেন। বিরোধী দল কংগ্রেস, সিপিএম ও রাইজোর বিধায়কেরা ওয়াকআউট করায় তাদের অনুপস্থিতিতেই বিলটি উত্থাপন করা হয়। প্রস্তাবিত আইন অনুযায়ী, কেউ যদি প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় ফের বিয়ে করে, তার সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে। তবে কেউ যদি প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টা করে, সেই ক্ষেত্রে শাস্তির মেয়াদ বেড়ে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে। এই শাস্তির সঙ্গে জরিমানাও প্রযোজ্য হবে।

বিলটির লক্ষ্য—রাজ্যে বহুবিবাহের প্রচলন সম্পূর্ণরূপে বন্ধ করা। নতুন আইনে কেবল বহুবিবাহকারী দম্পতিই নয়, পুরো বিবাহ প্রক্রিয়ায় যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ কাজি, পুরোহিত, গ্রামপ্রধান, পিতা-মাতা বা আইনগত অভিভাবক—যারা এই অপরাধমূলক বিবাহে সহায়তা করবেন, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রস্তাবিত আইনটি ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা ছাড়া আসামজুড়ে কার্যকর হবে। তবে সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে উল্লেখিত তফসিলি জাতি ও জনজাতির সদস্যদের এই আইন থেকে অব্যাহতি দেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

দ্বিতীয়বার বিয়ে করলেই ১০ বছরের জেল!

আপডেট সময় ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫