ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা ফিফায় ইনফান্তিনোর সময় শেষ হয়ে গেছে: স্প্যানিশ লা লিগা সভাপতি নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চাইলেন ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা শিক্ষক ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

আবরার ফাহাদের ভাইকে হত্যার হুমকি ছাত্র ইউনিয়ন নেতার, থানায় জিডি 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

প্রায় ৬ বছর আগে ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে সোশ্যাল মিডিয়াতে হত্যার হুমকির ঘটনায় ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমসহ দু’জনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকালে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন আবরার ফাইয়াজ।

এদিকে সাংবাদিকদের আবরার ফাইয়াজ জানান, ছাত্রলীগের হাতে নিহত হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকে বৈধতা দেয়ার চেষ্টা করছে একটি মহল। যার কারণেই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এমন হুমকি দিয়েছেন তারা।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করেন এই বুয়েট শিক্ষার্থী। এ সময় নিজের এবং তার পরিবার নিয়ে শঙ্কার কথা জানান তিনি।

এর আগে গত ২৭ মে আওয়ামী লীগ আমলের একটি রায় নিয়ে ফেসবুক পোস্ট দেন নিহত আবরার ফাহাদের ছোট ভাই। সেই পোস্ট শেয়ার দিয়ে বিরূপ মন্তব্য করেন ঢাকা মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

আবরার ফাহাদের ভাইকে হত্যার হুমকি ছাত্র ইউনিয়ন নেতার, থানায় জিডি 

আপডেট সময় ০৬:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫