ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

ভয়ে আসেননি বর, পালিয়ে গেল কনেপক্ষও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

এবার মাদারীপুরের কালকিনিতে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ জুন) কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (২৯ জুন) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে ঘটে এই আলোচিত ঘটনা। লামিয়া আক্তার (১৪) একই গ্রামের রেজাউল আকনের মেয়ে।

এদিকে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে পাশের চর আলীপুর গ্রামের এক যুবকের বিয়ের ঠিক হয়। এমন খবরে কালকিনি থানা পুলিশের সহায়তায় সেখানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লামিয়ার জন্মনিবন্ধন পরীক্ষা-নিরীক্ষা করে বয়স ১৪ বছর নিশ্চিত হন বিচারক।

আরও জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কনের পরিবারের লোকজন কনেসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে ভয়ে বিয়ে বাড়িতে আর আসেনি বরপক্ষও। পরে নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করায় মেয়ের ফুপা হালান সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে কালকিনি উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদারীপুরের কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম বলেন, বাল্যবিবাহের আয়োজন করায় বর ও কনের পরিবার সমান অপরাধ করেছে। বরপক্ষকে না পাওয়ায় আইনের আওতায় আনা সম্ভব হয়নি৷ আর মেয়েটির পরিবারকে মুচলেকাসহ আর্থিক জরিমানা করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

ভয়ে আসেননি বর, পালিয়ে গেল কনেপক্ষও

আপডেট সময় ০২:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫