ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৩০৩০ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অফিস ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১২ জন জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে। অভিযুক্তরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।

এদিকে নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেলের ভাষ্যমতে, সকালে ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার (৭০) ও তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০) এবং বেনু হাজির ছেলে আলম (৪৫), সাদ্দামসহ (৩৫) ৬-৭ জন তার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন তোতা মেম্বার। অফিসটি স্থানীয়দের কাছে বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অফিস হিসেবে পরিচিত ছিল।

আজ সকালে পার্টি অফিসের বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে ‌‘বিএনপির অফিসের জন্য কীসের ভাড়া দেবো’ বলেন তোতা মেম্বার। এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন। এসময় জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে গেলে অভিযুক্তদের কয়েকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘সেখানে কয়েকটি দোকান মিলে একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে তিনি দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ এ বিষয়ে জানতে মাহমুদুর রহমান সুমনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৪:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫