ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীত্ব ছেড়ে মোদির ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত ইনফান্তিনোর ‘পক্ষে’ ভোট না দিলে বাংলাদেশ হারাবে ৩৭০ কোটি টাকা শিক্ষার্থীদের আসল শত্রু হলো উগ্র হিন্দুত্ববাদী দল ‘আরএসএস’: রাহুল গান্ধী ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির হামলা, প্রাণ গেল ২০ জনের ডোপ টেস্ট শুরু, মাদকসেবনের প্রমাণ মিললেই চাকরিচ্যুতসহ আইনি ব্যবস্থা ফিফার পরিকল্পনায় বাংলাদেশ পেতে যাচ্ছে ৮ কোটি ৬০ লাখ ডলার! প্রেমের টানে নেত্রকোনায় চীনা যুবক, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধর

‘বন্দে মাতরম’-কে অপমান করলেই পেতে হবে শাস্তি, ভারতে বিল পাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার জাতীয় সংগীতবন্দে মাতরমঅবমাননার বিরুদ্ধে কঠোর আইন আনছে ভারত। দেশটির রাজ্যসভায় এ সংক্রান্ত নতুন একটি বিলও পাস হয়েছে। এই বিলেবন্দে মাতরম’-কে অপমান করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আইনটি কার্যকর হলে জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সংগীতের পাশাপাশিবন্দে মাতরম’-কে অবমাননার জন্যও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের জাতীয় সংগীতবন্দে মাতরম’-কে অবমাননা করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে বুধবার (২৯ জুলাই) দেশটির রাজ্যসভায় একটি বিল পাস হয়েছে।প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬নামের বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই বিলটি পাস হয়। মূলত বিলটি আলোচনা ও পাসের জন্য উত্থাপন করা হলে বিরোধী দলগুলো স্লোগান দিতে থাকে। তারা নিট (এনইইটি) প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানীতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করছিল। বিক্ষোভের মধ্যেই স্পিকার অধিবেশন চালিয়ে যান এবং সদস্যদের আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানান। পরে কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে বিলের ওপর বক্তব্য দেয়ার সময় বিরোধী দলগুলো ওয়াকআউট করে। বিলের জবাবি বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে কংগ্রেস দেশের সম্মান ও জাতীয় সংগীতবন্দে মাতরম’-কে অপমান করার চেষ্টা করছে। তিনি বলেন, দেশের জন্য জীবন উৎসর্গ করা বহু স্বাধীনতাসংগ্রামী শেষ মুহূর্তেবন্দে মাতরমউচ্চারণ করেছিলেন।

রাই বলেন, ‘কংগ্রেস কেনবন্দে মাতরম’-এর বিরোধিতা করছে, তা বোঝা যায় না। দেশের তরুণরা সব দেখছে এবং দেশের মানুষ তাদের এর জবাব দেবে তিনি আরও বলেন, ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতগড়ার অঙ্গীকার বাস্তবায়নেবন্দে মাতরমপ্রয়োজন। প্রস্তাবিত এই আইনে জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীত এবং জাতীয় সংগীতবন্দে মাতরম’-সহ ভারতের জাতীয় প্রতীকগুলোর অবমাননা বা অসম্মানকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই রাজ্যসভায় উত্থাপিত বিলটির মাধ্যমেবন্দে মাতরম’-কে জাতীয় সংগীতজন গণ মন’-এর সমান আইনি সুরক্ষা দেয়ার প্রস্তাব করা হয়।বন্দে মাতরমরচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা উদ্‌যাপনের মধ্যেই এই উদ্যোগ নেয় মোদি সরকার। রাজ্যসভায় পাস হওয়ার পর বিলটি এবার লোকসভায় যাবে। সেখানে পাস হলে রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হবে। এর ফলেবন্দে মাতরমঅপমান করা বা গাওয়াবাজানোয় বাধা দিলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয়দণ্ডই হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

‘বন্দে মাতরম’-কে অপমান করলেই পেতে হবে শাস্তি, ভারতে বিল পাস

আপডেট সময় ০৯:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬