ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

আবারও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে এবং এর জন্য তেহরানকে বড় ধরনের মূল্য দিতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে আরও কঠোর হামলা চালানো হবে। এমন পদক্ষেপের পরিণতি ইরানের জন্য অত্যন্ত গুরুতর হবে বলেও সতর্ক করেন তিনি।

ট্রাম্প জানান, ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর রাতভর যে হামলা চালানো হয়েছে, তা সৌদি আরবের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে।

এ সময় তিনি দাবি করেন, জর্ডানের দিকে ছোড়া ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই মার্কিন বাহিনী ভূপাতিত করেছে।

তবে সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক পথ খোলা রাখার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং সংলাপের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘বিশ্বের জন্য ক্যানসার’ বলেও অভিহিত করেন।

এছাড়া তিনি জানান, ইরাকে হামলা চালানোর আগে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬