ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই মিয়ামিতে অনুশীলনে ফিরলেন মেসি, কবে মাঠে নামবেন? সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল ফুটবলারদের জন্য নজিরবিহীন শাস্তি দিল ব্রাজিলের আদালত যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি ইরানের আ.লীগের মতো বালুর ট্রাক দিয়ে আমাদের আটকে দেয় বিএনপি: পাটওয়ারী আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিলেও গালি খাই, কেন এমনটা হয়-আমি জানি না: পরীমণি মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় দমকলকর্মী-পুলিশসহ প্রাণ গেল ৭ জনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে প্রশিক্ষণ মহড়া শেষে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার। এ দুর্ঘটনায় দমকলকর্মী, পুলিশ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীসহ সাতজন নিহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে আসার পর প্রশিক্ষণ কার্যক্রম শেষ করে ফেরার পথে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সান হুয়ানের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে জানান, নিহতদের মধ্যে দমকল বাহিনী, পুলিশ এবং সিভিল প্রোটেকশন বিভাগের সদস্যরা রয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্টেওলিভাও শোক প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে তিনি নিহতদের পরিবারের সদস্য এবং সহকর্মীদের পাশে রয়েছেন।

এদিকে নিহত পুলিশ কর্মকর্তা জার্মান ভিডেলার বন্ধু ও স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা জানান, দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগেও তার সঙ্গে কথা হয়েছিল। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে তিনি বলেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে অসংখ্য টুকরোয় ছড়িয়ে পড়েছে, যা দুর্ঘটনার ভয়াবহতাই তুলে ধরে।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর সান হুয়ান প্রাদেশিক সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় দমকলকর্মী-পুলিশসহ প্রাণ গেল ৭ জনের

আপডেট সময় ১২:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬