এবার যুক্তরাষ্ট্রকে সহায়তা প্রদানকারী বন্ধু দেশগুলো না শুধরালে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিপ্লবী গার্ডের এক বিজ্ঞপ্তির বরাতে মিডল ইস্ট আই জানায় যে আক্রমণকারী শক্তিকে সাহায্য করার যেকোনো প্রচেষ্টার ফল ভয়াবহ হবে।
একই সাথে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালি হরমুজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করে আইআরজিসি জানিয়েছে, ‘হরমুজ প্রণালি আমাদের ভূখণ্ড এবং আইআরজিসি নৌবাহিনীর নাবিকদের এতে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগতকে এখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’
সংস্থাটি আরও যোগ করে যে আঞ্চলিক নৌ চলাচলেই মার্কিন কর্তৃপক্ষের হস্তক্ষেপ, অতিরঞ্জন এবং হুমকি যতক্ষণ অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করা হবে না। সূত্র: মিডল ইস্ট আই

ডেস্ক রিপোর্ট 






















