ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদালতের নির্দেশে ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা টিফিনের রুটিতে ব্লেড নিয়ে তদন্ত, বরখাস্ত হলেন শিক্ষিকা চোখ হারানো আলিফকে দেখতে যাচ্ছেন এনসিপি নেতারা এবার গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন অন্তঃসত্ত্বা মায়েদের সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর আবারও ইসরায়েলি সেনাদের বেড়েছে আত্মহত্যার প্রবণতা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকেও হুমকি ইরানের আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান গাজায় ‘গণহত্যা’ চালাতে ইসরায়েলকে লাখ লাখ অস্ত্র-গোলাবারুদ দিয়েছিল ভারত!

আবারও ইসরায়েলি সেনাদের বেড়েছে আত্মহত্যার প্রবণতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

চলতি সপ্তাহে আরও দুই নারী সদস্যের আত্মহত্যার পর চলতি বছরে আত্মহত্যা করা ইসরায়েলি সেনা সদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২৮ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সামরিক বাহিনীতে আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

হারেৎজের প্রতিবেদনে জানানো হয় যে মিশরইসরায়েল সীমান্তে মোতায়েন থাকা বারদেলাস ব্যাটালিয়নের এক নারী সদস্য মঙ্গলবার সকালে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আত্মহত্যা করেন। ঘাঁটিতে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে রোরবার কেন্দ্রীয় ইসরায়েলের রামাত হাশারোনের কাছে অবস্থিত গিলিলোট সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পালনরত আরেক নারী সেনা আত্মহত্যা করেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় পদে কর্মরত ছিলেন। উভয় ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে মিলিটারি পুলিশের মাধ্যমে তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

হারেৎজ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬ জন কর্মরত সেনা সদস্য আত্মহননের পথ বেছে নিয়েছেন। এ ছাড়া যুদ্ধে অংশ নেওয়া নিয়মিত ও রিজার্ভ বাহিনীর আরও অন্তত ৯ জন সদস্য দায়িত্বের বাইরে থাকা অবস্থায় আত্মহত্যা করেন। প্রতিবেদনে আরও বলা হয় যে ২০২৫ সালে ২২ জন সেনার আত্মহত্যার তথ্য পাওয়া গিয়েছিল, যা বিগত ১৫ বছরের মধ্যে দেশটির সামরিক বাহিনীতে এক বছরে সর্বোচ্চ আত্মহত্যার ঘটনা। সূত্র: মিডল ইস্ট মনিটর

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশে ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা

আবারও ইসরায়েলি সেনাদের বেড়েছে আত্মহত্যার প্রবণতা

আপডেট সময় ০২:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬