ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি হামলা, নিন্দা জানালেন নেতানিয়াহু সত্যিকারের শত্রুকে শনাক্ত করুন, মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির আহ্বান টানা লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর শ্যোন অ্যারেস্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্বের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট নতুন কমিটি নিয়ে নোয়াখালীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ ভয়াবহ বন্যার স্রোত ধেয়ে আসতেই ঘণ্টা বাজালেন প্রধান শিক্ষক, বাঁচল ১৬৪৩ প্রাণ লন্ডনে মদের বার কিনে মসজিদে রূপান্তর করলেন বাংলাদেশি রাসেল আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী হানাদার বাহিনীর মতই আচরণ করেছে শেখ হাসিনা সরকার: ইশরাক

মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্বের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন জামায়াতে ইসলামীর ১১ জন সংসদ সদস্য।

রোববার দায়ের করা এ রিটের বিষয়ে শিগগিরই হাইকোর্টে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী শিশির মনির।

তিনি জানান, এর আগে ২০০১ সালে একইভাবে বিভিন্ন জেলায় মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তৎকালীন সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু হাইকোর্টে রিট করেছিলেন। পরে আদালত সরকারের ওই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন।

শিশির মনিরের দাবি, ওই রায়ে আদালত বলেছিলেন—এ ধরনের ব্যবস্থা দ্বৈত শাসনের সৃষ্টি করে, যা সংবিধানের পরিপন্থী।

তিনি বলেন, আগের ওই রায় থাকা সত্ত্বেও সরকার নতুন করে একই ধরনের দায়িত্ব বণ্টন করায় তারা আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন।

রিটে প্রশ্ন তোলা হয়েছে, উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে ৬৪ জেলাকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের তদারকির জন্য ভাগ করে দেওয়া হলে স্থানীয় সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ভূমিকা কী থাকবে।

আইনজীবী শিশির মনির বলেন, ‘প্রধানমন্ত্রীর এ ধরনের দায়িত্ব বণ্টন রুলস অব বিজনেস, সংবিধান এবং উচ্চ আদালতের রায়ের পরিপন্থী। ফলে এ সিদ্ধান্ত আইনি কর্তৃত্বের বাইরে ও বেআইনি।’

এখন হাইকোর্টের শুনানিতে এই দায়িত্ব বণ্টনের বৈধতা নিয়ে আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি হামলা, নিন্দা জানালেন নেতানিয়াহু

মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্বের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট

আপডেট সময় ০৩:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬