ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের ডেঙ্গুর ওষুধের কার্যকারিতা নিয়ে জাপানের সহযোগিতায় গবেষণা চলছে: ড. মঈন খান অস্ত্র রপ্তানি বাড়াতে পাকিস্তানের বড় প্রস্তুতি, লক্ষ্য এবার বিশ্ববাজার ক্রিকেট একাডেমিতে পিচ রোলারের নিচে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মুসলিম বিশ্বকে প্রকৃত শত্রুর বিরুদ্ধে মোকাবিলার আহ্বান মুজতাবা খামেনির আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি’র শপথ গ্রহণ সম্পত্তি লিখে দিলেও শেষ বয়সে নিরাপত্তা হারাবেন না দাতা, আসছে নতুন আইন বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম: প্রধানমন্ত্রী

ক্রিকেট একাডেমিতে পিচ রোলারের নিচে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার ভারতের হরিয়ানার গুরুগ্রামে একটি ক্রিকেট একাডেমিতে খেলার সময় মিনি পিচ রোলারের চাপায় আকাশ কুমার () নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু আকাশ কুমার বিহারের নালন্দা জেলার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় আকাস তার ভাই নীল ও অন্য শিশুদের সঙ্গে একাডেমি প্রাঙ্গণে খেলাধুলা করছিল। মাঠে দাড় করিয়ে রাখা একটি মিনি পিচ রোলার হঠাৎ চালু হয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, অন্য এক শিশুর হাত দুর্ঘটনাবশত রোলারের সার্কিট ব্রেকারে লেগে গেলে মেশিনটি চালু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই আকাস রোলারটির সামনে পড়ে গেলে সেটি তাকে চাপা দেয়। চোখের সামনে মর্মান্তিক এই দৃশ্য দেখে ভয়ে বাকি শিশুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  দুর্ঘটনার পরপরই আকাসের পরিবার দ্রুত একটি গাড়ির ব্যবস্থা করে তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় সেখানে রোলারটি তদারকি বা পরিচালনার জন্য কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধায়ক ছিলেন না বলে তদন্তে নিশ্চিত করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার পেছনে কোনো অবহেলার অভিযোগ আনা হয়নি। পরিবারের লিখিত আবেদনের ওপর ভিত্তি করেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।

এদিকে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের

ক্রিকেট একাডেমিতে পিচ রোলারের নিচে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০১:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬