ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় ২ হাজার পুলিশ শিকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিলেন ট্রাম্প সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও

সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ লিটন দাসের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

এবার সদ্য সমাপ্ত এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। যদিও সমর্থকদের প্রত্যাশা ছিল ফাইনাল পৌঁছানো এবং শিরোপা জেতা।
সেই প্রত্যাশা পূরণ না করতে পারায় সমর্থকদের কাছে দলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

এক ফেসবুক পোস্টে তিনি আজ লিখেছেন, ‘আমরা এশিয়া কাপ ২০২৫–এ দল হিসেবে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছানো এবং শিরোপা জেতা, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশের সব উত্সাহী সমর্থকদের কাছে। ’

লিটন নিজে সুপার ফোরের দুটি ম্যাচ খেলতে পারেননি চোটে পড়ায়। সেই দুই ম্যাচের প্রতিপক্ষ ছিল ভারত ও পাকিস্তান। পরপর দুই দিন দুই ম্যাচ খেলতে নেমে বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে ভালো করতে না পারায় হারতে হয়েছে বাংলাদেশকে। দুই ম্যাচেই লিটনের অভাব ছিল স্পষ্ট। তার মতো অভিজ্ঞ একজন ব্যাটার-উইকেটকিপার এবং অধিনায়ক না থাকায় ভুগতে হয়েছে টাইগারদের।

ওই দুই ম্যাচ খেলতে না পারার দুঃখ এখনো ভুলতে পারেননি লিটন। সেই চোটে আসন্ন আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। সেই কষ্টের কথা তিনি প্রকাশ করেছেন এভাবে, ‘ব্যক্তিগতভাবে বলতে গেলে, চোটের কারণে শেষ দুটি ম্যাচ মিস করা আমার জন্য ভীষণ কষ্টকর ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও আমি খেলতে পারব না। সর্বোচ্চ চেষ্টা করেও সুস্থ হতে পারিনি—এটা আমাকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে। ’

আশা জাগিয়েও জিততে না পারায় হতাশ হলেও, পুরো আসরে বাংলাদেশ দল সমর্থকদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে। সেই সমর্থকদের উদ্দেশে লিটন লিখেছেন, ‘শেষে, টুর্নামেন্ট জুড়ে আপনাদের অগাধ সমর্থনের জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। একজন ক্রীড়াবিদ হিসেবে আমরা সত্যিই সৌভাগ্যবান, কারণ পৃথিবীর সেরা সমর্থক আমাদের আছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমরা আপনাদের সেই প্রাপ্য আনন্দটা ফিরিয়ে দিতে পারব। ’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় ২ হাজার পুলিশ

সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ লিটন দাসের

আপডেট সময় ০২:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫