ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা শেখ হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত ছাত্রের মাকে কুপ্রস্তা, জামায়াত নেতা সাময়িক বহিষ্কার সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হতে হবে: মির্জা ফখরুল প্রকাশ্যে নদী থেকে মাটি লুট করছেন বিএনপি নেতা মাহফুজ এখন মনে হচ্ছে রাজাকাররা ক্ষমতায় আছে: আনিস আলমগীর

চিতাবাঘ ধরতে গিয়ে খাঁচায় আটকে গেলেন বন কর্মকর্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

এবার ভারতের উত্তরপ্রদেশে চিতাবাঘ ধরতে দেওয়া ফাঁদে উল্টো মানুষ আটকে পড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। বাহরাইচ জেলার জঙ্গলে স্থাপন করা একটি লোহার খাঁচায় ছাগলকে টোপ হিসেবে রেখে বাঘ ধরার পরিকল্পনা করে বন বিভাগ। কিন্তু বাঘ নয়, খাঁচায় গিয়ে আটকা পড়েন এক ব্যক্তি। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

গত বুধবার ওই এলাকায় চিতাবাঘের আক্রমণে ৫৫ বছর বয়সী এক নারী নিহত হওয়ার পর থেকেই বন কর্মকর্তারা বাঘটি ধরার অভিযান শুরু করেছিলেন। সে অনুযায়ী জঙ্গলের ভেতরে ফাঁদ পেতে রাখা হয়। কিন্তু রাতের কোনো এক সময়ে খাঁচার দরজা বন্ধ হয়ে লোকটি ভেতরে আটকে যায়।

বন কর্মকর্তাদের প্রাথমিক ধারণা লোকটি সম্ভবত টোপ হিসেবে থাকা ছাগল চুরি করতে গিয়ে নিজেই খাঁচায় আটকে পড়েছে। তবে আটকে পড়া ব্যক্তি অভিযোগ অস্বীকার করে জানান। তিনি খাঁচাটি ‘ভালো করে দেখছিলেন’ হঠাৎ মাথা ঘুরে পড়ে যান, আর তখনই দরজা বন্ধ হয়ে যায়।

খাঁচার ভেতরে আটকা পড়ে তিনি চিৎকার শুরু করেন এবং নিজের মোবাইল ফোনে স্থানীয়দের খবর দেন। পরে গ্রামপ্রধান পুলিশের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বন বিভাগ জানিয়েছে, চিতাবাঘ ধরার অভিযান এখনও চলছে। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার

চিতাবাঘ ধরতে গিয়ে খাঁচায় আটকে গেলেন বন কর্মকর্তা

আপডেট সময় ১১:১৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫