ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা শেখ হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত ছাত্রের মাকে কুপ্রস্তা, জামায়াত নেতা সাময়িক বহিষ্কার সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হতে হবে: মির্জা ফখরুল

ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিল পিটিআই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলীয় সিনেটর খুররম জিশান শনিবার এক সাক্ষাৎকারে জানান, ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আটক রয়েছেন।

তিনি অভিযোগ করেন, ইমরান খানকে দেশ ছাড়তে বাধ্য করার কৌশল হিসেবে দীর্ঘদিন ধরে তাকে নির্জন কক্ষে রাখা হয়েছে। পরিবার, আইনজীবী কিংবা দলের কোনো জ্যেষ্ঠ নেতাকেও তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। জিশানের মতে, সরকারের এই আচরণ সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন।

গত সপ্তাহে আফগানিস্তানের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পেইজে দাবি করা হয়, কারাগারের ভেতরেই ইমরান খানকে হত্যা করা হয়েছে। ঠিক এ সময়ই আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁর তিন বোনকে এক মাস ধরে সাক্ষাৎ করতে না দেওয়ায় পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনা বেড়ে যায়। গুজবের প্রতিক্রিয়ায় জিশান জানান, “গত কয়েক দিনে আমাদের নিশ্চিত করা হয়েছে—ইমরান খান ভালো আছেন এবং জীবিত আছেন।”

অন্যদিকে, পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বলে দাবি করেন পিটিআই নেতা। তার বক্তব্য, সরকার তাকে দেশ ছেড়ে নীরব থাকার প্রস্তাব দিয়েছে। বিদেশে নির্দিষ্ট জায়গায় বসেও থাকতে বলা হয়েছে। তবে ইমরান খান কখনো এই প্রস্তাবে রাজি হবেন না বলেই মন্তব্য করেন জিশান।

সিনেটর আরও বলেন, কারাগারে থেকেও ইমরান খানের জনপ্রিয়তা কমেনি—বরং বাড়ছে। পাকিস্তানের তরুণ প্রজন্ম পিটিআইকে আগের চেয়ে আরও শক্তভাবে সমর্থন করছে। তিনি জানান, সরকারের আশঙ্কা—ইমরান খানের একটি সামান্য ছবি প্রকাশ পেলেও তা জনমতের ঢেউ তুলতে পারে বলেই তা গোপন রাখা হচ্ছে।

সূত্র: এএনআই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা

ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিল পিটিআই

আপডেট সময় ০৭:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫