ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

ভারতে বড় হামলার পরিকল্পনার অভিযোগে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

এবার ভারতে বড় ধরনের হামলার ছক নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির পুলিশ ও গোয়েন্দারা। এই হামলা পরিকল্পনায় জড়িত পাকিস্তানি চরমপন্থি গোষ্ঠী লস্করতৈয়বার আট সদস্যকে ভারতের বিভিন্ন স্থান গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের সাতজনই বাংলাদেশি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই দলের মাস্টারমাইন্ড শাব্বির আহমেদ লোনকেও গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, শাব্বির আহমেদ বাংলাদেশে পালিয়ে ছিলেন।

রিপোর্ট, দুই মাস ধরে চালানো অভিযানে বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ু থেকে এদের গ্রেপ্তার করা হয়। টাইমস অব ইন্ডিয়া গ্রেপ্তারকৃত সাত বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে। তারা হলেনবগুড়ার মিজানুর রহমান (৩২), জাহিদুল ইসলাম (৪০), মোহাম্মদ লিটন (৪০), মোহাম্মদ উজ্জ্বল (২৭) ও উমর ফারুক (৩২), ঝালকাঠির মো. শাফায়েত হোসাইন (৩৪) ও ঠাকুরগাঁওয়ের রবিউল ইসলাম (২৭) 

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের স্থান থেকে পুলিশ ১০টি মোবাইল ফোন, ২৫টি ডেবিট ও ক্রেডিট কার্ড, ৫টি পয়েন্ট অব সেল (পজ) মেশিন, বাংলাদেশি পাসপোর্ট এবং বেশ কিছু পোস্টার উদ্ধার করেছে। দিল্লি পুলিশ কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা শাব্বির আহমেদ লোনকে ২০০৭ সালে একে৪৭ রাইফেল ও গ্রেনেডসহ গ্রেপ্তারের কথা জানিয়েছিল। তিনি জামিনের আগে ২০১৮ সাল পর্যন্ত তিহার কারাগারে ছিলেন।  পুলিশের দাবির বরাতে খবরে বলা হয়েছে, শাব্বির বাংলাদেশে পালিয়ে ছিলেন। সেখান থেকে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকে ছিলেন। 

টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলেছে, শাব্বিরকে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকার কাছের একটি আস্তানা থেকে লস্করের একটি সেল পরিচালনা করছিলেন।   ভারতের পুলিশের দাবি, এই চক্র ভারতে একটি বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিলো। তবে তাদের এই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

ভারতে বড় হামলার পরিকল্পনার অভিযোগে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট সময় ১২:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬