ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ টানা ৩০ দিন ধরে আলআকসা মসজিদ বন্ধ রেখেছে। এই পরিস্থিতিতে ইহুদি সেটেলাররা মসজিদ চত্বরে পশু নিয়ে ঢোকার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জেরুজালেম গভর্নরেট। রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে গভর্নরেট বলেছে, এই চেষ্টা মসজিদ চত্বরে নতুন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে করা একটি বিপজ্জনক উসকানি। পাসওভার উৎসবের সময় ভেড়া বা ছাগলের মতো পশু মসজিদ চত্বরে এনে বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘টেম্পল মাউন্ট সংগঠনগুলোচলমান বন্ধের সুযোগকে কাজে লাগাচ্ছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে সমর্থকদের এই কাজে উৎসাহিত করছে।

গভর্নরেট জানিয়েছে, ২০২৫ সালে ইতিমধ্যে তিনটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যেখানে মসজিদ চত্বরে পশু জবাই করা হয়েছে অথবা রক্তমাখা মাংস ভেতরে নিয়ে আসা হয়েছে। এটিকে মসজিদের ভেতরে নতুন বাস্তবতা তৈরির পদ্ধতিগত উসকানির অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

গভর্নরেট আরও বলেছে, ইসরায়েলের কট্টর ডানপন্থী ও ধর্মীয় আন্দোলনের একটি অংশের মতাদর্শগত লক্ষ্য হলো মসজিদ স্থলে নতুন আচার প্রতিষ্ঠা করা এবং এর ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা পরিবর্তন করা। ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ইহুদি পাসওভার উৎসবের সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সূত্রমিডল ইস্ট মনিটর

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের

আপডেট সময় ১২:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬