ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জেলেনস্কির মার্কিন বাহিনী ‘আমাদের ধারণার চেয়েও দুর্বল’: আইআরজিসি ২০২৭ সালে রোজা শুরু কবে, জানা গেল সম্ভাব্য তারিখ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ১৩৫০ টাকার টিএসপি সার ১৮০০ টাকা, বাকি ৪৫০ টাকা যাচ্ছে কোথায়: প্রশ্ন পাটওয়ারীর বুড়ো বয়সে ভীমরতি হয়েছে: অলি আহমদকে নিয়ে ফজলুর রহমান আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী ‘সমকামিতার’ অভিযোগে ঢাবির হল থেকে আরও দুই শিক্ষার্থী বহিষ্কার লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে গিয়ে ঘুম, কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের

সন্তান না হওয়ার কষ্টে ঢামেকের ৮ তলা থেকে লা’ফ, প্রা*ণ গেল গৃহবধূর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন রিয়া খাতুন নামে এক তরুণী। শুক্রবার ভোরে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহত রিয়া খাতুনের বয়স ২০ বছর। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ার কষ্ট ও শারীরিক অসুস্থতায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর তিন দিন আগে তাঁকে ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, ভোরে পাশের বেডের এক স্বজন তাঁকে জানালে তিনি মেয়েকে থামানোর চেষ্টা করেন। ওয়ার্ডে থাকা অন্য রোগী ও স্বজনরাও তাকে নিবৃত্ত করতে এগিয়ে আসেন। কিন্তু কারও কথা না শুনে রিয়া অষ্টম তলা থেকে নিচে লাফ দেন। নিচে একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে দ্রুত তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘিরে হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক

সন্তান না হওয়ার কষ্টে ঢামেকের ৮ তলা থেকে লা’ফ, প্রা*ণ গেল গৃহবধূর

আপডেট সময় ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬