ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউনুস সরকারের স্থগিতাদেশ প্রত্যাহার; নিবন্ধন ফিরে পেলো বাংলা এডিশন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যয়ের ভিত্তিতে: সারজিস গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে বঁটির কোপে আহত হয়ে হাসপাতালে এসআই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৫১২ বার পড়া হয়েছে

এবার কুষ্টিয়ায় আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের বটির আঘাতে পুলিশের এক এসআই আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত সদস্যকে উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইসরাফিল হোসেন (৪৮) গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আটকরা হলেন হারুন-উর-রশিদ (৫০) ও তার ছেলে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহ-সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা হারুনকে গ্রেফতারের উদ্দেশ্যে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আলাদা মামলা করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউনুস সরকারের স্থগিতাদেশ প্রত্যাহার; নিবন্ধন ফিরে পেলো বাংলা এডিশন

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে বঁটির কোপে আহত হয়ে হাসপাতালে এসআই

আপডেট সময় ০৬:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫