ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর আসছে অন্যতম বিরল চন্দ্রগ্রহণ সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: নিহত ২২, নিখোঁজ ৩৮৪ পর্যটক তিন বছরের প্রেম, ১০ দিনের সংসার; তালাকের জেরে কলেজছাত্রীর হাত বিচ্ছিন্ন, আটক শায়ন এক বছরে অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে ইরান দেশে সারের কোনো সংকট নেই: ত্রাণমন্ত্রী শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ‘আমার বাচ্চা ফেরত দিন, না হলে উঠবো না’- পাকিস্তানে হাসপাতালে ১৪ নবজাতকের মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে

কাবার পাশে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করায় হজযাত্রী গ্রেপ্তার, সমালোচনার ঝড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

এবার গাজার অবরোধ ও অনাহারের অবসানের আহ্বান জানাতে মক্কার কাবার পাশে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের পর একজন মিশরীয় হজযাত্রীকে গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। এরপরই সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপের ব্যাপক সমালোচনা করে নিন্দার ঝড় উঠেছে।  রোববার (২৭ জুলাই) মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি ‘ওয়া ইসলামাহ!’ বলে চিৎকার করছেন, যা ঐতিহাসিকভাবে ইসলাম বা মুসলমানদের হুমকির মুখে থাকা অবস্থায় বেদনা প্রকাশ করার জন্য বলা হয়।

এছাড়া গাজার ক্ষুধার্ত জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য জরুরি হস্তক্ষেপের আবেদন জানাচ্ছেন ওই হজযাত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই আবেগঘন দৃশ্যে আরও দেখা গেছে, হজযাত্রী বলছেন, ‘গাজার শিশুরা মারা যাচ্ছে। হে মুসলিমরা!’ কয়েক সেকেন্ড পরে সৌদি কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে মসজিদের ভেতরে আটক করে।

এই ঘটনাটি ইসলামের পবিত্রতম স্থানগুলোতে মত প্রকাশের ওপর সৌদি আরবের কঠোর নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ককে পুনরুজ্জীবিত করেছে। সৌদির নিয়ম অনুযায়ী, ইবাদতের পবিত্রতা বজায় রাখার জন্য হজ ও ওমরার সময় যে কোনো পতাকা উত্তোলন, রাজনৈতিক প্রতীক এবং সকল ধরনের স্লোগান নিষিদ্ধ। এর আগে ফিলিস্তিনের পতাকার রঙের তজবিহ ও একটি সাদা কেফিয়েহ (আরবীয় স্কার্ফ) পরার কারণে ২০২৩ সালে একজন ব্রিটিশ হজযাত্রীকে আটক করে সৌদির নিরাপত্তা বাহিনী।

মক্কার বাইরেও সৌদি আরব কর্তৃপক্ষ অনলাইনে ইসরায়েলের সমালোচনা কিংবা গাজার প্রতি সহানুভূতি প্রকাশ করায় দেশটির নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। ইসরায়েলের গাজা যুদ্ধ চলমান থাকা অবস্থায় মক্কার পবিত্র মসজিদে এই গ্রেপ্তারের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকেরা বলছেন, সৌদি আরবে এখন যেন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোই অপরাধ হিসেবে গণ্য হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

কাবার পাশে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করায় হজযাত্রী গ্রেপ্তার, সমালোচনার ঝড়

আপডেট সময় ১২:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫