ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্ট স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মহান আল্লাহর দরবারে শুকরিয়া, আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও শ্রদ্ধা নিবেদন এবং আগামীতেও দেশকে যেকোনো স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার প্রত্যয় নিয়ে দিনটি পালন করবেন তারা।

গতকাল রোববার (৩ আগস্ট) (ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম স্বৈরাচার পতন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ব্যবস্থাপনায় আয়োজিত দিনভর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ দলের শীর্ষ নেতারা। ৫ আগস্ট সকাল ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিশেষ বক্তা হিসেবে ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বক্তব্য রাখবেন।

সেদিন সকাল ১০টায় সমাবেশ, দুপুর ১২টায় গণমিছিল হবে এবং দুপুর আড়াইটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। মাগরিবের পরে মাহফিল ও দোয়ার কার্যক্রম শুরু হবে। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শাইখ আহমাদুল্লাহসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন

আপডেট সময় ১১:১৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫