ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা: সাক্ষী আবদুল্লাহর জবানবন্দি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ১২৮৫ বার পড়া হয়েছে

জাতীয় পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ আগস্ট) তার বিরুদ্ধে মামলার দ্বিতীয় সাক্ষী আবদুল্লাহ আল ইমরানের জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য।

ইমরান জবানবন্দিতে বলেন, শেখ হাসিনার ওই আদেশের পর চিকিৎসা অবহেলার শিকার হন তিনি। এমনকি অন্য হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ চাইলেও তাকে ছাড়পত্র দেয়া হয়নি।

ঢাকা কলেজের এই শিক্ষার্থী তার জবানবন্দিতে আরও জানান, ১৯ জুলাই আন্দোলনের সময় বিজয়নগর পানির ট্যাংকির সামনে তার পায়ে গুলি লাগে। ওইসময় তার সামনে পুলিশের গুলিতে নিহত হয় আরও দুই জুলাই যোদ্ধা। পায়ে গুলি লাগার পর বিভিন্ন হাসপাতালে ঘুরে পরে তিনি পঙ্গু হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে নেয়ার পথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে তাদের অ্যাম্বুলেন্স থামানো হয়। তখন অ্যাম্বুলেন্স থেকে একজনকে গ্রেফতার করা হয়।

সাক্ষ্যের শেষে তার জীবনের এই অবস্থার জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সেসময়ের পুলিশ প্রধানকে দায়ী করেন। ইমরানের জবানবন্দীর সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা: সাক্ষী আবদুল্লাহর জবানবন্দি

আপডেট সময় ০২:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫