ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আপস কী জিনিস, বিএনপি তা জানে না: ডা. জাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমাদের নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমান কখনো আপস করেননি। আপস কী জিনিস, বিএনপি তা জানে না। বুধবার দুপুরে কুমিল্লা কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে ‘আওয়ামী ফ্যাসিবাদ পতন ও ছাত্র-জনতার বিজয়’ উপলক্ষে আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “বিগত ১৭ বছর ধরে নানা বাধা-বিপত্তির মধ্যেও আপনারা মাঠে সংগ্রাম চালিয়েছেন। আগামী দিনেও আমাদের ওপর অনেক নির্যাতন আসতে পারে। বিএনপি জানে, জনগণকে সঙ্গে নিয়ে কীভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করতে হয় এবং মানুষের ভাগ্যের চাকা ঘোরানো যায়।”

তিনি আরও বলেন, “গুম হওয়া হিরো বা হুমায়ুন জীবিত না মৃত আমরা কিছুই জানি না। আমরা এই সরকারের কাছে তাদের জীবিত ফেরত দেখতে চাই।” এ সময় গত ১৬ বছর এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। আহত নেতাকর্মীদের পুনর্বাসনে তারেক রহমান এবং জিয়া পরিবার সবসময় পাশে আছে বলেও তিনি জানান।

নির্বাচন প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, “গতকাল প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। বিগত চারটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন তারা বুকভরা আশা নিয়ে অপেক্ষা করছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপস কী জিনিস, বিএনপি তা জানে না: ডা. জাহিদ

আপডেট সময় ০৫:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫