ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ হাকিমপুরে কথিত বাংলাদেশিদের ভিড়, কী ঘটছে সীমান্তে জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা: রাশেদ খাঁন ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশের সামনে অঝোরে কাঁদলেন সাবেক এমপি সুজন নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল, নিশ্চিত করলেন আনচেলত্তি এবার ২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ  বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল, ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ

গেরিলা প্রশিক্ষণ ইস্যুতে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৬৮৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। তিনি জানান, সুমাইয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশের দাবি, রাজধানীর কে বি কনভেনশন হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনায় সুমাইয়ার সম্পৃক্ততা রয়েছে। এর আগে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিএমপি। ঘটনার পর ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনার মূল অভিযুক্ত মেজর সাদিককে গত ১৭ জুলাই উত্তরা থেকে আটক করে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয় বলে জানায় আইএসপিআর। ঘটনার সুষ্ঠু তদন্তে গঠিত সেনা তদন্ত আদালত ইতোমধ্যেই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে। আইএসপিআর আরও জানায়, তদন্ত শেষে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুলিশের সঙ্গে সার্বিক সমন্বয় চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ

গেরিলা প্রশিক্ষণ ইস্যুতে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক

আপডেট সময় ১০:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫