ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল! ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, প্রয়োজনে আবারও হামলা: নেতানিয়াহু হরমুজ প্রণালি ইরানের জন্য ‘সৃষ্টিকর্তা প্রদত্ত উপহার’: গালিবাফ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক: রাষ্ট্রপতি নোটিশ ছাড়াই আবারও ভারতে ভাঙা হলো মসজিদ অতিথি ডটকমের অন্ধকার ফাঁদ: জেল থেকে ছাড়া পেয়েই সাইফুলের নয়া মিশন আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত

জুলাই-আগস্ট হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না: অ্যাটর্নি জেনারেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

গত জুলাই-আগস্ট জুড়ে হওয়া হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। যে কেউ এই বিচার পর্যবেক্ষণে ট্রাইব্যুনালে আসতে পারেন। শুক্রবার (১৫ আগস্ট) এক সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এ কথা জানান। তিনি বলেন, খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যা ঘটেছে তা অপ্রত্যাশিত।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার চলছে জোরেশোরেই। এরই মধ্যে এ মামলায় হাসিনার বিরুদ্ধে ৫ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

জুলাই আগস্টে হত্যাযজ্ঞের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে? এ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ বিচার নিয়ে আগ্রহ আছে। এখানে ন্যায় বিচার হবে কি না, এ নিয়ে মিথ তৈরী করা হচ্ছে। শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ন্যায় বিচার পরিপন্থি কোনো কিছু এখানে রাখা হবে না। যে কেউ এখানে বিচার পর্যবেক্ষণে আসতে পারেন।

গেলো সপ্তাহে খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে।

এক বছর অ্যাটর্নি জেনারেল থাকার সফলতা ও ব্যর্থতার চেয়ে নিজের কাজ করে যাওয়াটাকেই প্রাধান্য দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

জুলাই-আগস্ট হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ১২:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫