ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৮ আগস্ট) দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “দখলদার ইসরায়েল ব্যাপক পরিকল্পনা নিয়ে গাজা দখলের দিকে এগুচ্ছে। ইতোমধ্যে গাজা সিটির আল আহলি হাসপাতালে নির্বিচার বোমা হামলায় ৭ জন নিরীহ মানুষ নিহত হয়েছেন।”

তিনি আরও জানান, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৬১ হাজার ৮২৭ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৫৫ হাজার ২৭৫ জন গুরুতর আহত হয়েছেন। “দখলদাররা গাজার ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল পর্যন্ত ধ্বংস করেছে। একসময়ের সমৃদ্ধ নগর আজ মানব ইতিহাসের নির্মমতম ধ্বংসযজ্ঞের সাক্ষী,” যোগ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, “ইসরায়েল প্রকাশ্যে গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করার ভয়াবহ পরিকল্পনা করছে। এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়নীতির সম্পূর্ণ পরিপন্থি।”

তিনি জাতিসংঘ, শান্তিপ্রিয় রাষ্ট্রসমূহ এবং সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান, গাজা সিটি দখল ও ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার এই ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র

আপডেট সময় ১১:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫