ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে! মেসির সঙ্গে তর্ক, কেন ‘এক্স’ সংকেত মিশর কোচের? ‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে সরকার’— জামায়াত আমির প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো

অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে

এবার অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। দেশটির ব্রিসবেন শহরের কেন্দ্রস্থল থেকে হাজারো মানুষ স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) ভিক্টোরিয়া ব্রিজ অতিক্রম করে মিছিল করছে। তারা গাজায় চলমান যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি এবং দুর্ভিক্ষ ও অনাহার বন্ধের দাবি জানাচ্ছে।

এই বিক্ষোভটি অস্ট্রেলিয়া জুড়ে অনুষ্ঠিত বহু বিক্ষোভের একটি, যাকে ‘ডে অফ অ্যাকশন’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার রাজধানীসহ ২০টিরও বেশি শহর এই অভিযানে অংশ নিয়েছে। শহরগুলোতে পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও, পুরো বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার (২২ আগস্ট) প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি দুর্ভিক্ষের পঞ্চম পর্যায়ে পৌঁছেছে।

এ ধাপে চরম ক্ষুধায় বহু মানুষ মারা যেতে পারে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষের এই চরম রূপ খান ইউনিস ও দেইর আল-বালাহসহ আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে গাজাজুড়ে ৫ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে। সূত্র: আল জাজিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে!

অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ 

আপডেট সময় ০৩:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫