ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা, শুধু তাকে নিয়ে ভয় পাচ্ছি: গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় আফ্রিদি পুলিশের উদ্দেশে বলেন, ‘আমি পালাব না, কোরআনের কসম। আমি ওমরা হজ করছি। আমি শুধু আমার স্ত্রীকে নিয়ে ভয় পাচ্ছি, সে ছয় মাসের প্রেগন্যান্ট’।

এ সময় বাসা ভাড়া না নিজের কি না- জানতে চাইলে আফ্রিদি জানান, না, এটা আমার আপন দাদার বাসা। দাদার বাসায় আসছি আমি কবর জিয়ারত করতে। সিআইডি জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে।

একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও (২২ নম্বর আসামি) গত ১৭ আগস্ট রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরের বাংলাবাজার এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে সিআইডি অভিযান চালায়। পরে তৌহিদ আফ্রিদিকে সেখান থেকে আটক করা হয়। সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

এ বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, রোববার রাতে ডিএমপির সিআইডির একটি আভিযানিক টিম বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। আসামিকে নিয়ে আভিযানিক টিম ঢাকার পথে রওনা দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা, শুধু তাকে নিয়ে ভয় পাচ্ছি: গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি

আপডেট সময় ১১:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫