ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: প্রতিমন্ত্রী ট্রাম্প-হেগসেথ যুদ্ধাপরাধী: মার্কিন কংগ্রেস সদস্য অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

আমি স্বাধীনতার পক্ষের লোক, আল্লাহ যেন আমৃত্যু সেখানে অটল রাখার তৌফিক দেন: ফজলুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য পদ স্থগিতের পর অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘আমি স্বাধীনতার পক্ষের লোক, আল্লাহ যেন আমৃত্যু সেখানে অটল রাখার তৌফিক দেন।’

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দলীয় পদ স্থগিতের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। পোস্টে ফজলুর রহমান আরও লিখেছেন, ‘আমি আমার দলের প্রতি শ্রদ্ধাশীল।’

এদিকে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় গত রবিবার অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজ করে বিএনপি। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে তাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে নোটিশের লিখিত জবাব জমা দেন ফজলুর রহমান।

তবে জবাব ‘সন্তোষজনক’ না হওয়ায় আগামী তিন মাসের জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের সব ধরনের পদ স্থগিত করে বিএনপি। একইসঙ্গে তাকে এখন থেকে টকশো বা সামাজিক মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সর্তক থাকার পরামর্শও দেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ

আমি স্বাধীনতার পক্ষের লোক, আল্লাহ যেন আমৃত্যু সেখানে অটল রাখার তৌফিক দেন: ফজলুর রহমান

আপডেট সময় ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫