ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধ ঘটলেই গ্রেপ্তার হচ্ছে, এটাই সরকারের কৃতিত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের কড়া বার্তা সব হারানো জহুরার ঘর এখন জরাজীর্ণ যাত্রীছাউনি ইসরায়েলকে স্বীকৃতি দিলেই পারমাণবিক প্রযুক্তি পাবে সৌদি আরব: ট্রাম্প মাঠের মধ্যেই ভারত-শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি গণ’হ*ত্যা’র ৯ বছর পরও যে কারণে মিয়ানমারে ফিরতে চান তারা ইসলামাবাদে হাসপাতালে আগুন, পুড়ে  প্রাণ গেল ১৫ নবজাতকের ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ট্রাম্পের শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে কানাডার ৫০% ‘ডলার-ফর-ডলার’ পাল্টা শুল্ক

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে: মেঘমল্লার বসু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৫৫৮ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন (একাংশ) নেতা মেঘমল্লার বসু নিজের ফেসবুক পোস্টে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। শনিবার এক পোস্টের মাধ্যমে তিনি চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। জানান, দেশটাকে বয়েলিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে।

মেঘমল্লার বসু লেখেন, ‘শাহ পরাণের মাজারে শিন্নী বন্ধ হবে, দরবার ভাঙবে, জুলাইয়ে স্পষ্ট আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়া লোকজনও তাদের প্রো একাত্তর অবস্থানের জন্য আক্রান্ত হবে। কিন্তু তার প্রতিবাদ করলেই মুশকিল, ‘আওয়ামী বয়ান পুনরুৎপাদনের পাঁয়তারা।’

তিনি আরো লেখেন, “শেখ হাসিনার অথোরিটেরিয়ান ‘সন্ত্রাস দমন আইন’ ব্যবহার করে মানুষকে আটক করলে সেখানে ফ্যাসিবাদ দেখা যাবে না। যারা ৫ বছর ইউনূস চাই বলে গলা ফাটাল ইন্টেরিমের চরম ব্যর্থতার পর তাদের কাউকেই দায় নিতে হবে না। যারা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মামলা খেল তারা জুলাইয়ের পরীক্ষিত যোদ্ধা হলেও তাদের আওয়ামী লীগের দোসর বলাও জাস্টিফাইড হবে।”

সবশেষে হতাশার কণ্ঠে মেঘমল্লার বসু লেখেন, ‘দেশটাকে আপনারা বয়েলিং পয়েন্টে নিয়ে গেলেন। ভালোই। চালায়ে যান। এইসব গা জোয়ারি বেশি দিন অবশ্য টিকে না।’

আসন্ন ডাকসু নির্বাচনে বামপন্থী সাতটি ছাত্রসংগঠনের উদ্যোগে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের প্রার্থী মেঘমল্লার বসু। তিনি জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়াই করছেন। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ছাত্রী ৬২ জন। ভোট গ্রহণ করা হবে আগামী ৯ সেপ্টেম্বর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধ ঘটলেই গ্রেপ্তার হচ্ছে, এটাই সরকারের কৃতিত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে: মেঘমল্লার বসু

আপডেট সময় ১২:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫