ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০ আবেদন ভুয়া খামেনির মরদেহ গ্রহণে নাজাফে পেজেশকিয়ান ও ইরাকি প্রধানমন্ত্রী ৮৫ মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত রিপ্লেতে যা দেখা গেল, সালাহ ফাউলের শিকার হননি জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া চীনে টর্নেডোর আঘাতে প্রাণ গেল অন্তত ১৭ জনের কুয়েত-বাহরাইনে ৮৫ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা আর্জেন্টিনার সমর্থকদের মারধরে প্রাণ গেল ব্রাজিল সমর্থকের এরদোয়ান বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ধ্বংস করার হুমকি দিচ্ছেন: নেতানিয়াহু

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে নিরাপত্তা জোরদার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

এবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকেই আশপাশে একদল লোক জিএম কাদেরকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বিচার দাবিতে স্লোগান দেন। এরপর তার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়।

জিএম কাদেরের স্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের জানান, সকাল থেকে আমাদের বাসভবনের আশপাশে বিভিন্ন ধরনের লোকজনের মিছিল করছে, অনেক লোক জড়ো হচ্ছে। সংশ্লিষ্ট থানা থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিনি আরো জানান, জিএম কাদের বাসা নেই। প্রশাসনের পক্ষ থেকে আমাদের বাসায় কোনো লোক থাকতে দেওয়া হচ্ছে না।

গতকাল রাতে ‌‘আওয়ামী লীগের দোসর’ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ে সামনে দিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর রাতে জাতীয় পার্টির সামনেও নিরাপত্তা জোরদার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিরীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হামলায় গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০ আবেদন ভুয়া

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০৬:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫