ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: প্রতিমন্ত্রী ট্রাম্প-হেগসেথ যুদ্ধাপরাধী: মার্কিন কংগ্রেস সদস্য অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১২৪৬ বার পড়া হয়েছে

এবার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মিছিল করেছেন কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করেন তারা। আজকের মিছিলে দলটির নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো। তবে দ্রুতই মিছিল শেষ করেন তারা।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তবে তারা তো বরাবরই অল্প সময় মিছিল করে, সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি।

এদিকে ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, আমরাও শুনেছি, কিন্তু এটা নিশ্চিত নই। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০৫:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫