ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে! দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, ১ মাস ধরে পানি নেই বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: নায়েবে আমির মিজানুর হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফেরা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতার বিরুদ্ধে মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর আসছে অন্যতম বিরল চন্দ্রগ্রহণ

মালিবাগে সোহাগ পরিবহনের অফিসে হামলা, ১৫ লাখ টাকা লুট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকপক্ষের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্রশস্ত্র হাতে একদল লোক হঠাৎ পরিবহনের মূলগেটে হামলা চালায়। এরপর তারা অফিসে ঢুকে কাউন্টার ভাঙচুর করে এবং ভেতরে থাকা টাকা নিয়ে যায়। এসময় অন্তত ১০ থেকে ১২ জনকে কুপিয়ে জখম করা হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু অভিযোগ করে বলেন, “রমনা থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি তালুকদার বিল্লালের নেতৃত্বে দুর্বৃত্তরা গেট ভেঙে ভেতরে ঢুকে আমাদের ওপর দা, চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। কাউন্টারে থাকা টিকিট বিক্রির ১০ থেকে ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।”

এ বিষয়ে ডিএমপির সহকারী কমিশনার (রমনা জোন) মাজহারুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ বিশ্লেষণ চলছে। এছাড়া আমাদের টিম এবং ম্যানুয়াল সোর্স কাজ করছে। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে!

মালিবাগে সোহাগ পরিবহনের অফিসে হামলা, ১৫ লাখ টাকা লুট

আপডেট সময় ০৯:০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫